শিখতে থাকুন

আপনি তো নিবন্ধিত হননি।
শিক্ষামূলক ওয়েবসাইট “তা প্ল্যাটফর্ম” টিতে আপনি এখনই নিবন্ধন করুন, এর দ্বারা আপনার অগ্রগতিকে অঅপনি ধরে রাখতে পারবেন, আপনার সাংকেতিক চিহ্ন বা পয়েন্টগুলির সংখ্যা একত্রিত করতে পারবেন এবং বিভিন্ন প্রকারের প্রতিযোগিতায় আপনার প্রবেশের সুযোগ হবে। তাই এই শিক্ষামূলক ওয়েবসাইট “তা প্ল্যাটফর্ম” টিতে আপনি নিবন্ধিত হন, আপনি সেই পাঠ্য বিষয়গুলিতে একটি বৈদ্যুতিন সার্টিফিকেট পাবেন, যে পাঠ্য বিষয়গুলির আপনি জ্ঞান লাভ করবেন।
আমি তা প্ল্যাটফর্মে কেন পড়াশোনা করব?‎

প্রকৃত ইসলাম ধর্মের সঠিক জ্ঞান ও জরুরি শিক্ষা লাভ করা হলো মহান আল্লাহর ‎একটি সর্বশ্রেষ্ঠ উপাসনা এবং নিজের মধ্যে থেকে অজ্ঞতা দূর করা হলো সব চেয়ে ‎বড়ো কর্তব্য। আর প্রকৃত ইসলাম ধর্মের সঠিক জ্ঞান লাভ করা হলো এমন একটি কর্ম ‎যে, সেই কর্মটির প্রতি সব জগতের সত্য প্রভু মহান আল্লাহর সন্তুষ্ট হয়ে থাকেন। ‎আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: ‎ ‏ (طلب العلم فريضة على كل مسلم). أخرجه الإمام أحمد. ‏ অর্থ: “প্রকৃত ইসলাম ধর্মের সঠিক জ্ঞানার্জন করা হলো প্রত্যেক মুসলিম ব্যক্তির ‎অপরিহার্য কর্তব্য”। ইমাম আহমাদ বর্ণনা করেছেন। আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] আরো ‎বলেছেন:‎ ‏(من يرد الله به خيرًا يفقهه في الدين). أخرجه مسلم.‏ অর্থ: “মহান আল্লাহ যার মঙ্গল চান, তাকে তিনি প্রকৃত ইসলাম ধর্মের জ্ঞান প্রদান ‎করেন”। ইমাম মুসলিম বর্ণনা করেছেন।