শিখতে থাকুন

আপনি তো নিবন্ধিত হননি।
শিক্ষামূলক ওয়েবসাইট “তা প্ল্যাটফর্ম” টিতে আপনি এখনই নিবন্ধন করুন, এর দ্বারা আপনার অগ্রগতিকে অঅপনি ধরে রাখতে পারবেন, আপনার সাংকেতিক চিহ্ন বা পয়েন্টগুলির সংখ্যা একত্রিত করতে পারবেন এবং বিভিন্ন প্রকারের প্রতিযোগিতায় আপনার প্রবেশের সুযোগ হবে। তাই এই শিক্ষামূলক ওয়েবসাইট “তা প্ল্যাটফর্ম” টিতে আপনি নিবন্ধিত হন, আপনি সেই পাঠ্য বিষয়গুলিতে একটি বৈদ্যুতিন সার্টিফিকেট পাবেন, যে পাঠ্য বিষয়গুলির আপনি জ্ঞান লাভ করবেন।

আর্থিক লেনদেন ও কার্যবিধি

প্রকৃত ইসলাম হলো একটি সত্য সঠিক ধর্ম। এই সত্য সঠিক ধর্ম হলো একটি সর্বোত্তম ‎ও পরিপূর্ণ জীবনযাত্রার পথ এবং সুখশান্তিপূর্ণ ও মঙ্গলময় জীবন ব্যবস্থা। সুতরাং এই ‎সত্য সঠিক ধর্ম মানব সমাজকে তাদের কল্যাণময় জীবনযাত্রার প্রয়োজনীয় বিধিবিধান ‎প্রদান করতে সদাসর্বদা সক্ষম; যাতে তারা তাদের কর্মের দ্বারা প্রকৃত সৃষ্টিকর্তা সত্য ‎উপাস্য মহান আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি লাভ করতে পারে। আর পবিত্র কুরআনের ‎মধ্যে আর্থিক লেনদেন ও কার্যবিধি এবং চুক্তির বিস্তারিত বিবরণ রয়েছে। এর সাথে ‎সাথে আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তাঁর ‎মুসলিম জাতিকে প্রয়োজনীয় আর্থিক লেনদেন ও কার্যবিধি এবং ক্রয়বিক্রয়ের ‎নিয়মকানুনের শিক্ষা প্রদান করেছেন। আমরা এই শিক্ষা কোর্সে উক্ত আর্থিক লেনদেন ‎ও কার্যবিধি এবং ক্রয়বিক্রয়ের নিয়মকানুনের কতকগুলি বিষয় উপস্থাপন করবো। ‎

পরবর্তী পাঠ্য বিষয়

শিরোনাম:‎ জাকাত:‎ এর তথ্য ও উদ্দেশ্য

জাকাত প্রদান করা হলো প্রকৃত ইসলাম ধর্মের তৃতীয় স্তম্ভ। এই অনুচ্ছেদে আপনি ‎জাকাতের তথ্য, উদ্দেশ্য ও তার বিধানের তাৎপর্য জানতে পারবেন।