শিখতে থাকুন

আপনি তো নিবন্ধিত হননি।
শিক্ষামূলক ওয়েবসাইট “তা প্ল্যাটফর্ম” টিতে আপনি এখনই নিবন্ধন করুন, এর দ্বারা আপনার অগ্রগতিকে অঅপনি ধরে রাখতে পারবেন, আপনার সাংকেতিক চিহ্ন বা পয়েন্টগুলির সংখ্যা একত্রিত করতে পারবেন এবং বিভিন্ন প্রকারের প্রতিযোগিতায় আপনার প্রবেশের সুযোগ হবে। তাই এই শিক্ষামূলক ওয়েবসাইট “তা প্ল্যাটফর্ম” টিতে আপনি নিবন্ধিত হন, আপনি সেই পাঠ্য বিষয়গুলিতে একটি বৈদ্যুতিন সার্টিফিকেট পাবেন, যে পাঠ্য বিষয়গুলির আপনি জ্ঞান লাভ করবেন।

শিক্ষা লাভের নির্দিষ্ট কোর্স

তা প্ল্যাটফর্ম ওয়েবসাইটে বিভিন্ন শিক্ষার কোর্স রয়েছে, প্রতিটি কোর্সে শিক্ষার্থীর প্রয়োজনীয়তা অনুযায়ী ওয়েবসাইটের বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত শিক্ষার বিষয়গিুলি একত্রিত করা হয়েছে। যাতে শিক্ষার্থী প্রয়োজন মোতাবেক প্রকৃত ইসলামের জ্ঞান লাভে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারে।

যে সমস্ত বিষয়ে মুসলিম ব্যক্তির জন্য অজ্ঞ থাকা চলে না

39 lessons
‎প্রকৃত ইসলাম ধর্মের এমন কতকগুলি বিধিবিধান আছে, সেই সমস্ত বিধিবিধানের জ্ঞান ‎লাভ ‎করা এবং সেই জ্ঞান মোতাবেক কর্ম করা অপরিহার্য। আর সেই বিধিবিধানগুলি অতি ‎সহজ এবং ‎সুবিধাজনক। কেননা প্রকৃত ইসলাম ধর্মের বিধিবিধানের উদ্দেশ্য হলো মঙ্গল অর্জন ‎করা এবং ‎অমঙ্গল দূরীভূত ও অপসারিত করা। আর এই সমস্ত বিধিবিধানের উৎস হলো প্রকৃত ‎সৃষ্টিকর্তা ‎সত্য উপাস্য এক ও অদ্বিতীয় মহান আল্লাহ। আর মহান আল্লাহর পক্ষ থেকে যিনি এই ‎সমস্ত ‎বিধিবিধান সকল জাতির মানব সমাজের জন্য উপস্থাপন করেছেন, তিনি হলেন মানব ‎সমাজের ‎মধ্যে সব চেয়ে বেশি জ্ঞানী, তাদের মধ্যে সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী ও সর্বশ্রেষ্ঠ। আর ‎তিনি হলেন মহান ‎আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]। ‎ তাই এই শিক্ষা কোর্সে কতকগুলি নির্বাচিত পরিচ্ছেদের একটি সমাহার রয়েছে। আর এই ‎সমাহারটির জ্ঞান লাভ করা এবং সেই জ্ঞান মোতাবেক কর্ম করা প্রকৃত ইমানদার মুসলিম ‎সমাজের জন্য অতি জরুরি বিষয়। ‎
মলমূত্র ত্যাগ ও মলমূত্র ত্যাগান্তে পরিত্রতা লাভ করার আদবকায়দা ও বিধিবিধান ওজুর বিষয় শিরোনাম: বড়ো অপবিত্রতা ও গোসলের বিবরণ পবিত্রতা অর্জনের বিশেষ অবস্থা +35

নতুন মুসলিম

38 lessons
‎কোনো ব্যক্তি যখন নতুনভাবে প্রকৃত ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়ে যায়, তখন এই ‎জগতে তার আগের জীবন পদ্ধতি হতে পৃথক হয়ে যায় তার জীবনাদর্শ। তাই তার এই নতুন ‎জীবনাদর্শে কতকগুলি বিষয়ের জ্ঞান লাভ করার দরকার হয়। যাতে তার ধর্মবিশ্বাস বা আকিদা ‎ও মতবাদ সঠিক হয় এবং তার সেই ধর্মবিশ্বাস বা আকিদা ও মতবাদের প্রতি সে অটল থাকতে ‎পারে। এবং প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক অপরিহার্য ইবাদত বা উপাসনা করে ইমান ‎ও ইসলামের উচ্চ পর্যায়ে অবস্থান করতে পারে। ‎ আমরা এই উদ্দেশ্যকে সামনে রেখে কতকগুলি শিক্ষণীয় বিষয় এই শিক্ষা কোর্সে উপস্থাপন ‎করেছি। আশা করি এতে আমরা ইনশাআল্লাহ সফল হতে পারবো। ‎
মলমূত্র ত্যাগ ও মলমূত্র ত্যাগান্তে পরিত্রতা লাভ করার আদবকায়দা ও বিধিবিধান ওজুর বিষয় শিরোনাম: বড়ো অপবিত্রতা ও গোসলের বিবরণ নামাজের অর্থ ও মর্যাদা +34

আর্থিক লেনদেন ও কার্যবিধি

2 lessons
প্রকৃত ইসলাম হলো একটি সত্য সঠিক ধর্ম। এই সত্য সঠিক ধর্ম হলো একটি সর্বোত্তম ‎ও পরিপূর্ণ জীবনযাত্রার পথ এবং সুখশান্তিপূর্ণ ও মঙ্গলময় জীবন ব্যবস্থা। সুতরাং এই ‎সত্য সঠিক ধর্ম মানব সমাজকে তাদের কল্যাণময় জীবনযাত্রার প্রয়োজনীয় বিধিবিধান ‎প্রদান করতে সদাসর্বদা সক্ষম; যাতে তারা তাদের কর্মের দ্বারা প্রকৃত সৃষ্টিকর্তা সত্য ‎উপাস্য মহান আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি লাভ করতে পারে। আর পবিত্র কুরআনের ‎মধ্যে আর্থিক লেনদেন ও কার্যবিধি এবং চুক্তির বিস্তারিত বিবরণ রয়েছে। এর সাথে ‎সাথে আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তাঁর ‎মুসলিম জাতিকে প্রয়োজনীয় আর্থিক লেনদেন ও কার্যবিধি এবং ক্রয়বিক্রয়ের ‎নিয়মকানুনের শিক্ষা প্রদান করেছেন। আমরা এই শিক্ষা কোর্সে উক্ত আর্থিক লেনদেন ‎ও কার্যবিধি এবং ক্রয়বিক্রয়ের নিয়মকানুনের কতকগুলি বিষয় উপস্থাপন করবো। ‎
শিরোনাম:‎ জাকাত:‎ এর তথ্য ও উদ্দেশ্য যে সমস্ত ধনসম্পদে জাকাত প্রদান করা ওয়জিব বা অপরিহার্য হয় ‎

মুসলিম পরিবার

11 lessons
প্রকৃত ইসলাম ধর্মে পরিবারের বিষয়টি হলো মহাগুরুত্বপূর্ণ বিষয়। তাই এই পবিত্র ধর্ম ‎প্রকৃত ইসলাম পরিবারের প্রতি মহাগুরুত্ব দিয়েছে এবং খুব যত্ন নিয়েছে। যেহেতু ‎প্রকৃত ইসলাম ধর্মের উদ্দেশ্য হলো মানব জাতিকে ইহকাল ও পরকালে কল্যাণময় ‎জীবন লাভের পথ‏ ‏প্রদর্শন করা। আর মানব সমাজের কল্যাণময় জীবন লাভের বিষয়টি ‎কল্যাণকর পরিবারের উপর নির্ভর করে। সেই জন্য প্রকৃত ইসলাম ধর্মের মধ্যে ‎কল্যাণকর পরিবার গঠন ও তার সংরক্ষণের বিস্তারিত বিধিবিধান, সূক্ষ্ম আদবকায়দা ‎এবং সুনির্দিষ্ট নিয়মকানুন স্পষ্টভাবে বিরাজ করছে। অতএব প্রকৃত ইসলাম ধর্মের ‎শিক্ষা মোতাবেক পরিবারের প্রত্যেক ব্যক্তির দায়িত্ব, কর্তব্য এবং অধিকার‏ ‏নির্দিষ্ট‏ ‏রয়েছে।
প্রকৃত ইসলাম ধর্মে পরিবারের মর্যাদা প্রকৃত ইসলাম ধর্মে নারীপুরুষের সংযোগের কতকগুলি বিধিবিধান স্বামী-স্ত্রী নির্বাচনের কতকগুলি মূল বিধিবিধান ‎ বিবাহের পয়গম বা প্রস্তাব দেওয়ার আদবকায়দা +7

মুসলিম নারী

6 lessons
প্রকৃত ইসলাম ধর্ম নারীকে মহামর্যাদা ও সর্বোচ্চ সম্মান দিয়েছে। এর বাস্তব ‎প্রমাণ অনেক রয়েছে পবিত্র কুরআনের মধ্যে এবং আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী ‎মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সিরাত‏ ‏বা তাঁর জীবনচরিতের মধ্যে। ‎ প্রকৃত ইসলাম ধর্মে নারীর মহামর্যাদা ও সর্বোচ্চ সম্মান রয়েছে। এর বাস্তব প্রমাণ হলো ‎এই যে, প্রকৃত ইসলাম ধর্মে নারীর সৌন্দর্য ও বৈশিষ্ট্যের উপযোগী কল্যাণকর ‎বিধিবিধান এবং মঙ্গলদায়ক নিয়মকানুন নির্ধারিত রয়েছে। যাতে তার অধিকারগুলি ‎সুরক্ষিত থাকে। আর তার সৌন্দর্য ও সম্মানের সংরক্ষণ করা হয় এবং সে অসৎ ‎লোকের কবলে পতিত না হয় আর তার শ্লীলতাহানি করা না হয়। ‎
বর্তমান কালে নারী ও বিভ্রান্তিকর অভিযোগ প্রকৃত ইসলাম ধর্মে পরিবারের মর্যাদা প্রকৃত ইসলাম ধর্মে নারীপুরুষের সংযোগের কতকগুলি বিধিবিধান মুসলিম মহিলার পবিত্রতা +2