মডেল: বর্তমান বিভাগ
পাঠ্য বিষয় মক্কা নগরীর মর্যাদা।
অন্য একজন ছাত্রকে গণনা করুন। এই পাঠ্য বিষয়টি সম্পূর্ণ করুন
আব্দুল্লাহ বিন আদী বিন হামরা হতে বর্ণিত। তিনি বলেন: আমি আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে হাজওয়ারায় দাঁড়ানো অবস্থায় দেখেছি, তিনি বলেছেন: “হে মক্কা! আল্লাহর কসম! তুমি আল্লাহর সর্বোত্তম জমিন এবং আল্লাহর নিকটে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বেশি প্রিয় জমিন। যদি আমি তোমার কাছ থেকে বিতাড়িত না হতাম, তাহলে তোমাকে ছেড়ে কক্ষনো অন্যত্র বের হতাম না”। (তিরমিযী 3925), (ইবনে মাজাহ 3108)। এবং অন্য একটি বর্ণনায় এসেছে: “আমার কাছে আল্লাহর সবচেয়ে প্রিয় ভূমি”।
২।পবিত্র শহর মক্কা হলো প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর মহা সম্মানিত স্থান।
আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “পবিত্র মক্কা শহরকে প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহ হারাম ও সম্মানিত করেছেন। মানব সমাজ তাকে হারাম ও সম্মানিত করেনি। সুতরাং যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের শেষ দিবসের প্রতি ঈমান বা বিশ্বাস রাখে তার জন্য সেখানে রক্তপাত করা এবং সেখানকার কোনো গাছপালা কাটা হালাল বা বৈধ নয়। (বুখারী 104, মুসলিম 1354)।
আবু জার [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত: তিনি বলেন: আমি জিজ্ঞাসা করলাম: হে আল্লাহর রাসূল! পৃথিবীতে আল্লাহর উপাসনার জন্য সর্বপ্রথম কোন্ মাসজিদটি নির্মিত হয়েছিলো? তিনি বললেন: “মাসজিদুল হারাম বা কাবা ঘর”। আমি জিজ্ঞাসা করলাম: অতঃপর কোনটি। তিনি বললেন: “ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মাসজিদুল আক্বসা”। আমি জিজ্ঞাসা করলাম: এই দিুইটি মাসজিদের মধ্যে কালের ব্যবধান কতটূকু ছিলো? তিনি বললেন: “চল্লিশ বছর”। তবে যেখানেই নামাজের সময় হয়ে যাবে, সেখানেই তুমি নামাজ পড়ে নিবে। সেটিই হলো নামাজ পড়ার মাসজিদ”। (বুখারি 3366, মুসলিম 520)
২। পবিত্র মক্কা শহরে রয়েছে মাসজিদুল হারাম বা সম্মানিত কাবা ঘর:
৩। পবিত্র কাবা ঘরে নামাজ পড়ার পুণ্য বহুগুণ বেশি
৪। যে ব্যক্তি হজ্জ পালন করার ক্ষমতা রাখে, সে ব্যক্তির জন্য মহান আল্লাহ কাবা ঘরের হজ্জ পালন করা ফরজ বা অনিবার্য করে দিয়েছেন:
আরব উপদ্বীপের পশ্চিমে পবিত্র নগরী মক্কায় মাসজিদুল হারাম অবস্থিত। প্রকৃত ইসলাম ধর্মে এই মাসজিদুল হারামের অনেক মর্যাদার বিষয় আলোচিত হয়েছে। সেই সমস্ত মর্যাদার বিষয়ের মধ্যে রয়েছে: