মডেল: বর্তমান বিভাগ
পাঠ্য বিষয় পবিত্রতা অর্জনের বিশেষ অবস্থা
অন্য একজন ছাত্রকে গণনা করুন। এই পাঠ্য বিষয়টি সম্পূর্ণ করুন
চামড়ার বা কাপড়ের মোজার উপর মাসাহ করার বিধান
প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক ওজু করার সময় চামড়ার বা কাপড়ের মোজার উপর ওই সময় মাসাহ করা বৈধ হয়, যখন বড়ো ও ছোটো অপবিত্রতা থেকে পবিত্র অবস্থায় সেই চামড়ার বা কাপড়ের মোজা পরিধান করা হয়।
চামড়ার বা কাপড়ের মোজার উপর মাসাহ করার সময়সীমা
ওজু করার সময় মোজার উপর মাসাহ করা সঠিক বলে বিবেচিত হয়। কিন্তু জুনুবি অবস্থা হতে পবিত্রতা অর্জন করার জন্য ফরজ গোসল করার সময় দুই পা ধৌত করা ওয়াজিব বা অপরিহার্য।
চামড়ার এবং কাপড়ের মোজার উপরে মাসাহ করার সময় শুরু হবে ওজু নষ্ট হওয়ার পর প্রথম মাসাহ করার সময় থেকে।
আর পটি বা ব্যাণ্ডেজ হলো এমন একটি বস্ত যা ভাঙ্গা মচকা বা জখমের উপর ব্যবহার করা হয় আরোগ্য লাভের উদ্দেশ্যে অথবা যন্ত্রণা বা ক্লেশ কম করার উদ্দেশ্যে।
ওজু করার সময় অথবা জুনুবি অবস্থা হতে পবিত্রতা অর্জন করার জন্য ফরজ গোসল করার সময় পানি দিয়ে ভিজা হাত দ্বারা প্রয়োজনে পটি বা ব্যাণ্ডেজের উপরে মাসাহ করা বৈধ ও গ্রহণযোগ্য হবে।
এই ক্ষেত্রে মুসলিম ব্যক্তির কর্তব্য হলো এই যে, যে অঙ্গ প্রকাশ পাবে, সেই অঙ্গকে সে ধৌত করবে এবং পানি দিয়ে ভিজা হাত দ্বারা সে তার ওই অঙ্গের উপরে মাসাহ করবে, যে অঙ্গের উপরে তার পটি বা ব্যাণ্ডেজ থাকবে।
পটি বা ব্যাণ্ডেজের উপরে মাসাহ করার সময়সীমা
তায়াম্মুম করার বিধান
তায়াম্মুম করার পদ্ধতি
মুসলিম ব্যক্তি দুই হাত মাটিতে একবার মারবে।
দুই হাতে মাটির যে অংশ লেগেছে, তা দিয়ে মুখমণ্ডলে মাসাহ করবে।
বাম হাতের তালু দিয়ে ডান হাতের উপরের অংশে মাসাহ করবে এবং ডান হাতের তালু দিয়ে বাম হাতের উপরের অংশে মাসাহ করবে।