মডেল: বর্তমান বিভাগ
পাঠ্য বিষয় ফেরেশতাদের প্রতি বিশ্বাস বা ঈমান
অন্য একজন ছাত্রকে গণনা করুন। এই পাঠ্য বিষয়টি সম্পূর্ণ করুন
ফেরেশতাদের প্রতি বিশ্বাস বা ঈমানের অর্থ:
ফেরেশতাদের প্রতি বিশ্বাস বা ঈমানের গুরুত্ব।
ফেরেশতাদের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস বা ঈমান স্থাপন করা প্রত্যেক মুসলিম ব্যক্তির অপরিহার্য কর্তব্য। তাই যে ব্যক্তি ফেরেশতাদের প্রতি বিশ্বাস বা ঈমান প্রত্যাখ্যান করবে, সে ব্যক্তি বিপথগামী ও বিভ্রান্ত হয়ে যাবে। সুতরাং মহান আল্লাহ পবিত্র কুরআনের মধ্যে আরো বলেছেন: (وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا)، سورة النساء، جزء من الآية 136. ভাবার্থের অনুবাদ: “আর যে ব্যক্তি আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাগণের প্রতি, তাঁর ঐশী বাণীর গ্রন্থসমূহের প্রতি, তাঁর রাসূলগণের প্রতি এবং মৃত্যুর পরবর্তী অবস্থায় পরকালের জীবন লাভের প্রতি ঈমান বা বিশ্বাস প্রত্যাখ্যান করবে, সে ব্যক্তি সবচেয়ে বেশি পথভ্রষ্ট ও বিপথগামী হবে”। (সূরা আন নিসা, আয়াত নং ১৩৬ এর অংশবিশেষ)। অতএব ঈমানের এই সমস্ত স্তম্ভ যে ব্যক্তি প্রত্যাখ্যান করেছে, সে ব্যক্তির প্রতি অমুসলিম হওয়ার বিষয়টিকে নির্ধারিত করা হয়েছে।
আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “আকাশে অগণন ফেরেশতা থাকার কারণে, তা বেশি ভারী হয়ে গেছে। যেহেতু আকাশের মাঝে অর্ধ হাত পরিমাণও স্থান নেই যে, সেখানে কোনো ফেরেশতা প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর উপাসনার জন্য দণ্ডায়মান অবস্থায় বা রুকুর অবস্থায় অথবা সিজদার অবস্থায় নেই”।
ফেরেশতাদের প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপনের সাথে কি কি বিষয় সংশ্লিষ্ট আছে?
যে সমস্ত ফেরেশতার প্রতি আমাদের ইমান বা বিশ্বাস আছে, সে সমস্ত ফেরেশতার কতকগুলি বৈশিষ্ট্য।
প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহ ফেরেশতাদের জন্য কতকগুলি কর্তব্য ও কর্ম নির্ধারিত করে দিয়েছেন। সেই সমস্ত কর্তব্য ও কর্মের মধ্যে রয়েছে:
আমরা প্রায়ই কোনো একটি নির্দিষ্ট দুর্ঘটনা থেকে কোনো মানুষকে বেঁচে থাকা দেখে আশ্চর্য হই.. তাই আমাদের ভুলে যাওয়া উচিত হবে না যে, ককগুলি ফেরেশতার একটি কাজ হলো মহান আল্লাহর আদেশক্রমে মানুষকে ধ্বংসাত্মক বিপদ থেকে রক্ষা করা।