মডেল: বর্তমান বিভাগ
পাঠ্য বিষয় ওজুর বিষয়
অন্য একজন ছাত্রকে গণনা করুন। এই পাঠ্য বিষয়টি সম্পূর্ণ করুন
ওজু করার মর্যাদা
কিভাবে ওজু করবো আর কিভাবে সর্বপ্রকারের ছোটো অপবিত্রতা হতে পবিত্রতা অর্জন করবো?
খাঁটি নিয়ত করা
দুই হাত কব্জি পর্যন্ত তিনবার করে ধৌত করবে আর এটা হলো উত্তম।
কুলকুচা বা কুলি করা। অর্থাৎ মুখের ভিতর পরিস্কার করার জন্য মুখভর্তি পানি দিয়ে মুখের চারি দিকে সঞ্চালন করা বা নড়াচড়া করার পর বাইরে ফেলে দেওয়া। তিনবার এইভাবে কুলকুচা করা বা কুলি করা উত্তম এবং এবার করা অপরিহার্য।
নাকে পানি দিয়ে নাকের পানি ঝেড়ে ফেলা। অর্থাৎ নাকের ভিতরে পানি শোষণ করা বা টানা তারপর সেই নাকের পানি বায়ুর দ্বারা ঝেড়ে ফেলা। ওজু করার সময় নাকে গভীরভাবে পানি দেওয়া উচিত। এইভাবে তিনবার নাকে গভীরভাবে পানি দেওয়া উত্তম আর একবার অপরিহার্য তবে কোনো সমস্যা বা জটিলতা থাকলে অথবা রোজা রাখার অবস্থায় নাকে গভীরভাবে পানি দেওয়া উচিত নয়।
মুখমণ্ডল ধৌত করার বিবরণ। আর মুখমণ্ডলের সীমা দৈর্ঘের দিক দিয়ে সাধারণত মাথার চুল গজানোর জায়গা থেকে নিয়ে থুতনি পর্যন্ত এবং প্রস্থের দিক দিয়ে এক কান থেকে নিয়ে অন্য কান পর্যন্ত। আর দুই কান মুখমণ্ডলের অন্তর্গত নয়। মুখমণ্ডল তিনবার করে ধৌত করা উত্তম আর একবার করে ধৌত করা অপরিহার্য।
দুই হাতের সমস্ত আঙ্গুল হতে দুই হাত কনুইসহ ধৌত করবে। প্রথমে ডান হাত ধৌত করার কাজ শুরু করা এবং তিনবার করে ধৌত করা মোস্তাহাব বা উত্তম, কিন্তু একবার করে ধৌত করা ওয়াজেব বা অপরিহার্য।
পানি দ্বারা হাত ভিজিয়ে নিয়ে মাথা মাসাহ করবে। মাথা মাসাহ করবে মাথার সামনের দিক থেকে শুরু করে মাথার সেই পেছন দিক পর্যন্ত যে পেছন দিক ঘাড়ের সাথে সংযুক্ত বা মিলিত আছে। তারপর মাথার পেছন দিক থেকে আবার মাথার সামনের দিক পর্যন্ত মাসাহ করবে। আর এটাই হলো সুন্নাত।
মাথা মাসাহ করার পর দুই কান মাসাহ করবে এই নিয়মে যে, দুই হাতের তর্জনী আঙ্গুল কানের ছিদ্রতে প্রবেশ করাবে এবং বৃদ্ধাঙ্গুলি বা বুড়া আঙুল দিয়ে দুই কানের পিঠ মাসাহ করবে।
দুই পায়ের গিঁট বা গ্রন্থি পর্যন্ত ধৌত করবে। প্রথমে ডান পা ধৌত করার কাজ শুরু করা এবং তিনবার করে পা ধৌত করা মোস্তাহাব বা উত্তম, কিন্তু একবার করে পা ধৌত করা ওয়াজেব বা অপরিহার্য। তবে যদি পায়ে মোজা থাকে, তাহলে সেই মোজার উপরে কতকগুলি শর্তসহ বা শর্তসাপেক্ষ মাসাহ করা চলবে।