মডেল: বর্তমান বিভাগ
পাঠ্য বিষয় শিরোনাম: মৃতদেহকে গোসল দেওয়া ও কাফন পরিধান করানো
অন্য একজন ছাত্রকে গণনা করুন। এই পাঠ্য বিষয়টি সম্পূর্ণ করুন
মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করলে, তার জন্য যা করণীয় বিষয় রয়েছে, তার বিবরণ।
যেহেতু আবু সালামা [রাদিয়াল্লাহু আনহু] যখন মৃত্যুবরণ করেছিলেন, তখন আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তার কাছে প্রবেশ করেছিলেন। এবং দেখেছিলেন যে, তার চোখ তখন খোলা অবস্থায় রয়েছে ও প্রসারিত অবস্থায় রয়েছে। তাই আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তার চোখ বন্ধ করে দিয়ে ছিলেন। এবং বলেছিলেন: "إذا حضرتم موتاكم فأغمضوا البصر". (سنن ابن ماجه, رقم الحديث 1454, 1455، وصححه / حسنه الألباني). অর্থ: “তোমরা যখন তোমাদের মৃত ব্যক্তির কাছে উপস্থিত হবে, তখন তার চোখ দুটি বন্ধ করে দিবে”। [সুনান ইবনু মাজাহ, হাদীস নং ১৪৫৪, ১৪৫৫, আল্লামা নাসেরুদ্দিন আল আলবাণী হাদীসটিকে সহীহ / হসান বলেছেন]।
২। ধৈর্যধারণ করা ও আত্মনিয়ন্ত্রণ করা
যেমন আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এক সাহাবী আবু সালামা মৃত্যুবরণ করার সময় করেছিলেন। সুতরাং তিনি বলেছিলেন: “রুহ বা অত্মা যখন নিয়ে যাওয়া হয়, তখন চোখ তৎপ্রতি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তিনি তারপর বললেন: "اللهم اغفر لأبي سلمة، وارفع درجته في المهديين، واخلفه في عقبه في الغابرين، واغفر لنا وله يا رب العالمين، وافسح له في قبره، ونور له فيه"(مسلم 920). অর্থ: “ হে আল্লাহ! তুমি আবু সালামাকে মাফ করে দাও, হিদায়াতপ্রাপ্তদের মধ্যে তার মর্যাদাকে উচ্চ করে দাও এবং তার উত্তরাধিকারীদের মধ্য থেকে প্রতিনিধি নিযুক্ত কর। হে রাব্বুল আলামীন! আমাদেরকে ও তাকে মাফ করে দাও! তার জন্য কবরকে প্রশস্ত করে দাও এবং তার কবরকে আলোকময় করে দাও। (মুসলিম ৯২০)।
আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: "أَسْرِعُوا بِالْجِنَازَةِ، فَإِنْ تَكُ صَالِحَةً فَخَيْرٌ تُقَدِّمُونَهَا، وَإِنْ يَكُ سِوَى ذَلِكَ، فَشَرٌّ تَضَعُونَهُ عَنْ رِقَابِكُمْ" (البخاري 1315، مسلم 944). অর্থ: “জানাজাকে দ্রুত নিয়ে যাবে। কেননা যদি সে সৎ লোক ও ন্যায়পরায়ণ হয়, তাহলে তোমরা তাকে তার কল্যাণের দিকে দ্রুত পৌঁছে দিবে। আর যদি সে অসৎ লোক হয়, তাহলে তোমরা একটি অকল্যাণ তোমাদের ঘাড় হতে দ্রুত নামিয়ে দিবে”। (বুখারী 1315, মুসলিম 944)।
৫। মৃত ব্যক্তির পরিবারের সাহায্য করা
মৃত ব্যক্তিকে কাফন পড়ানোর আগে এবং তাকে দাফন করানোর পূর্বে গোসল দেওয়া অপরিহার্য। আর তাকে তার পরিবার-পরিজন বা তার আত্মীয়স্বজনের কোনো মানুষ বা মুসলিম সমাজের কোনো লোক তাকে গোসল দিবে। আর আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] যখন মৃত্যুবরণ করেছিলেন, তখন তাঁকে গোসল দেওয়া হয়েছিলো অথচ তিনি ছিলেন পবিত্র ও পরিশোধিত।
মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য তার সরা শরীরে পানি প্রবাহিত করা যথেষ্ট। আর তার দেহে অপবিত্র বস্তু থাকলে, সেই অপবিত্র বস্তু দূর করা দরকার। এবং গোসল দেওয়ার সময় তার লজ্জাস্থান ঢেকে রাখার প্রতি যত্ন নেওয়া জরুরি। আর নিম্নলিখিত বিষয়গুলির প্রতি খেয়াল রাখা মোস্তাহাব:
১। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় তার কাপড় খুলে নেওয়ার পর তার নাভি থেকে হাঁটুর পর্যন্ত লজ্জাস্থান ঢেকে রাখার প্রতি যত্নবান হওয়া জরুরি।
২। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় তার লজ্জাস্থান ধৌত করার জন্য গোসলদাতা নিজের হাতে প্লাস্টিকের হাত মোজা বা ন্যাকড়া ব্যবহার করবে।
৩। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় তার দেহের ক্ষতিকর এবং অপবিত্র বস্তু দূর করতে হবে।
৪। অতঃপর মৃত ব্যক্তির প্রসিদ্ধ নিয়ম মোতাবেক ওজুর অঙ্গগুলি ধারাবাহিকভাবে ধৌত করতে হবে।
৫। অতঃপর মৃত ব্যক্তির মাথা এবং শরীরের বাকি অংশ ধৌত করতে হবে। এবং কুলের পাতা মিশ্রিত পানি দ্বারা অথবা সাবান দ্বারা তার শরীর ধৌত করা মোস্তাহাব। তারপর তার শরীরে পানি ঢেলে দিয়ে পানি প্রবাহিত করবে।
৬। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় প্রথমে তার দেহের ডান দিক ধৌত করা তারপর তার দেহের বাম দিক ধৌত করা মোস্তাহাব।
৭। মৃত ব্যক্তিকে তিনবার গোসল দেওয়া বা প্রয়োজনে তিনবারের বেশি গোসল দেওয়া মোস্তাহাব।
৮। কাপড়, তুলা, ইত্যাদি রাখতে পারা যায়।
মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় এবং গোসল দেওয়ার পর তার দেহে সুগন্ধি লাগানো উচিত। যেহেতু আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] ওই সব মহিলাকে আদেশ প্রদান করেছিলেন, যে সব মহিলা তাঁর কন্যা জাইনাব [রাদিয়াল্লাহু আনহা] কে গোসল দিচ্ছিলেন: “তাঁরা যেন তাঁর শেষ গোসলের সময়ে কর্পূর ব্যবহার করেন”। (বুখারি 1253, মুসলিম 939)।
মৃত ব্যক্তিকে কে গোসল দিবে?
আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর প্রিয়তমা আয়েশা উম্মুলমুমেনীন [রাদিয়াল্লাহু আনহা] বলেছেন: “আমি যদি আগে বুঝতে পারতাম যা পরে বুঝতে পেরেছি, তাহলে আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে তাঁর স্ত্রীরাই গোসল দিতেন। (আবু দাউদ 3141, ইবনে মাজাহ 1464)।
মৃত ব্যক্তিকে কাফন পড়ানো তার পরিবার এবং মুসলিম সমাজের প্রতি ওয়াজিব বা অপরিহার্য অধিকার। এবং এটি হলো একটি ফরজে কিফায়া। যেহেতু আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: "البسوا من ثيابكم البياض؛ فإنها من خير ثيابكم، وكفنوا فيها موتاكم" (أبو داود 3878) অর্থ: “তোমরা সাদা রঙের কাপড় পরিধান করবে। যেহেতু সাদা রঙের কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক। আর তোমরা তোমাদের মৃতদেরকে সাদা রঙের কাপড়ের কাফন দিবে”। (আবু দাউদ 3878)