মডেল: বর্তমান বিভাগ
পাঠ্য বিষয় পবিত্র কুরআন পড়ার নিয়ম ও আদবকায়দা
অন্য একজন ছাত্রকে গণনা করুন। এই পাঠ্য বিষয়টি সম্পূর্ণ করুন
পবিত্র কুরআন তিলাওয়াতের বা পঠনপাঠনের আদবকায়দা
পবিত্র কুরআন মুখস্থ করার হুকুম বা বিধান
অর্থ: আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর প্রিয়তমা আয়েশা [রাদিয়াল্লাহু আনহা] থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “কুরআনের হাফেজ ও তার সংরক্ষণকারী সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবেন”। [সহীহ বুখারী, হাদীস নং ৪৯৩৭] ।
পবিত্র কুরআন পাঠ করার বিধান
পবিত্র কুরআন শ্রবণ করা ও তার জন্য নীরব থাকার বিধান
পবিত্র কুরআনের প্রতি এইভাবে ঈমান বা বিশ্বাস স্থাপন করা অপরিহার্য যে, পবিত্র কুরআন প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর পবিত্র বাণীর গ্রন্থ। তাই এই পবিত্র বাণীর গ্রন্থ কুরআনের বিধিবিধান মোতাবেক জীবনযাপন করা, এর মধ্যে যা কিছু হালাল বা বৈধ করা হয়েছে, তা হালাল বা বৈধ বলে মেনে নেওয়া এবং এর মধ্যে যা কিছু হারাম বা অবৈধ করা হয়েছে, তা হারাম বা অবৈধ বলে গ্রহণ করা, তার বিনিবারিত বা নিষিদ্ধকৃত বিষয়কে নিষিদ্ধ বিষয় হিসেবে বরণ করা জরুরি বিষয়। এর সঙ্গে সঙ্গে পবিত্র কুরআনের সমস্ত উপদেশ ও সমস্ত নিয়মকানুন মেনে চলাও দরকার।
প্রকৃত ইমানদার মুসলিম ব্যক্তির একটি কর্তব্য হলো এই যে, সে যেন পবিত্র কুরআনের পঠনপাঠনের প্রতি সদাসর্বদা যত্নশীল হয়। অতএব সে যেন পবিত্র কুরআনের পঠনপাঠন ব্যতীত একটি দিনও অতিবাহিত না করে। যাতে সে পবিত্র কুরআনের কোনো অংশ ভুলে না যায় এবং পরিত্যাগ না করে। যেহেতু মহান আল্লাহ বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বিষয়ে পবিত্র কুরআনের মধ্যে বলেছেন: (وَقَالَ الرَّسُوْلُ يَا رَبِّ إِنَّ قَوْمِيْ اتَّخَذُوْا هَذَا الْقُرْآَنَ مَهْجُوْرًا)، سورة الفرقان، الآية 30. ভাবার্থের অনুবাদ: “আর আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] পরকালে কিয়ামতের দিন বলবেন: হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায়ের অনেক লোক পবিত্র কুরআনকে পরিত্যাগ করেছিলো এবং তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলো”। (সূরা আল ফুরকান, আয়াত নং ৩০)।
عَنْ أبِيْ مُوْسَى رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:"تَعَاهَدُوْا القُرْآنَ؛ فَوَالذِيْ نَفْسِيْ بيَدِهِ لَهُوَ أشَدُّ تَفَصِّيًا مِنَ الإبِلِ فِيْ عُقُلِهَا". (صحيح البخاري, رقم الحديث 5033, واللفظ له، وصحيح مسلم, رقم الحديث231 - (791),). অর্থ: আবু মুসা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত। তিনি আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] হতে বর্ণনা করেন: আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনাবী মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “তোমরা সদাসর্বদা পবিত্র কুরআনের প্রতি যত্নবান ও যত্নশীল হও। যাঁর হাতে আমার জীবন রয়েছে, তাঁর শপথ করে বলছি: নিশ্চয় পবিত্র কুরআন হৃদয় হতে এতই তাড়াতাড়ি সরে যায় যে, উটও তত তাড়াতাড়ি নিজের দড়ি ছিঁড়ে সরে যেতে পারে না”। [সহীহ বুখারী, হাদীস নং ৫০৩৩ এবং সহীহ মুসলিম, হাদীস নং ২৩১ -(৭৯১), তবে হাদীসের শব্দগুলি সহীহ মুসলিম থেকে নেওয়া হয়েছে]।